অনলাইন ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
গতকাল রবিবার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার আরও চারটি নির্বাচনি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দুটি আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য রয়েছে। বাকি তিনটি আবেদন এখনো কার্যতালিকাভুক্ত হয়নি।
২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ রয়েছে, সংশোধি


