অনলাইন ডেস্ক : আসসালামু আলাইকুম! আমি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘদিন পর দেশের মানুষ নানা প্রতিবন্ধকতা ও অপপ্রচার মোকাবিলা করে ইচ্ছেমতো অবাধে ভোট প্রদান করেছে। জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় অর্জন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জনগণের এই আস্থা ও ম্যান্ডেটকে গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করেছে।
আমি স্পষ্টভাবে ঘোষণা করছি—আমার নির্বাচনী এলাকা পাবনা-৫ (সদর) আসনসহ পাবনার কোথাও চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে ফাও খাওয়া, অবৈধ সুবিধা গ্রহণ বা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বিএনপির এমনকি আমার নাম ব্যবহার করে অবৈধভাবে কোনো কোনো ক্ষেত্রে সুবিধা দাবি করছে। এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকভাবে নিন্দনীয়। এর সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই।
যদি কেউ বিএনপির বা আমার নাম ব্যবহার করে অর্থ দাবি করে বা কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে, অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
প্রশাসনকে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
আমি আরও স্পষ্টভাবে বলতে চাই— বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, ফাও খাওয়া বা অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রাজনৈতিক পরিচয় কখনো অপরাধের ঢাল হতে পারবে না।
রাজনীতি আমাদের কাছে দায়িত্ব—কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার মাধ্যম নয়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
আসুন, আমরা সবাই মিলে সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি সমাজ গঠনে কাজ করি।


