অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের উপর হালার অভিযোগে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামী করে একাধিক মামলা দায়ের করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সাংসদ ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ রোববার (২২ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।


