অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কাজীপুরে এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
আজ রবিবার (১মার্চ) রাত৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান ওরফে মানিক মাস্টার (৪৫) তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত করা হয়। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও স্থানীয় জামায়াত নেতা মাহবুবুর রহমানের বাড়িতে এই তল্লাশি চালানো হয় এসময় তার বাড়ির পেছন থেকে রোপন করা ও পরিচর্যা করে বড় করা প্রায় ১২ ফুট উচু ও ৫ কেজি ওজনের গাঁজার এই গাছটি উদ্ধার করা হয়।
ইউএনও জানান, জামায়াত নেতা মাহবুবুর রহমান নিজের অপরাধ স্বীকরা করেন পরে কাজীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।


