ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার উদ্যোগে ঈদুল আযহা পরবর্তী তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বাদ মাগরিব জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ সনি শেখ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সেক্রেটারি আব্দুল মমিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মমিন হোসেন বলেন, “দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে দায়িত্বশীলদেরকে আরও আন্তরিকতা, ঐক্য ও সাংগঠনিক দক্ষতার সাথে কাজ করতে হবে। ঈদ পরবর্তী সময়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে মুফতী মুক্তাদির হোসাইন মারুফ বলেন, “বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে ইসলামী যুব আন্দোলনের দায়িত্ব অনেক বেশি। প্রতিটি ইউনিটকে সক্রিয় ও কর্মমুখী করতে নিয়মিত দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসাইন সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সকল দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওমর ফারুক, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আনাস উল্লাহ আল আমিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব আকমল আলী, মোঃ মাসুদ হোসেন, ইসলাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম এবং তৃণমূলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


