Google search engine
Homeরাজনীতিইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা সভাপতি মাওলনা মাহমুদুল হাসান আর নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা সভাপতি মাওলনা মাহমুদুল হাসান আর নেই

ঈশ্বরদী প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও দাশুড়িয়া বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী মাওলানা মাহমুদুল হাসান সাহেব চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গতকাল ৩০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত দীর্ঘদিন যাবন চিকিৎসাধীন ছিলেন। তিনি একাধারে একজন আলেম, মাদরাসার সাবেক মুহতামিম, ব্যবসায়ী ও সংগঠক ছিলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঈশ্বরদী উপজেলার সাবেক ছদর হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা ছদর মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও সেক্রেটারী আব্দুল মমিনি হোসেন শোক জানায় নেতৃবৃন্দ আরও বলেন তার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও যোগ্য নেতা হারালো।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ