Google search engine
Homeপাবনাশারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.পাবনা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে , পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব, আবু আশ্রাফ, পুলিশ সুপার পাবনা মহোদয়।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মহোদয় বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়া তিনি গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পাবনা, জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)পাবনা, জনাব মোঃ আনোয়ার হোসেন ডিআইও-১ পাবনা,জনাব, মোঃ তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ পাবনা থানা সহ পাবনা জেলার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : জেলা পুলিশ পাবনা।
আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ