নিজস্ব প্রতিবেদন : ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা পশ্চিম শাখার ২০২৭–২০২৮ সেশনের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন ১১ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টায় আইএবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা রবিউল ইসলাম সভাপতি এবং আব্দুল মমিন হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নবী। এছাড়াও জেলা শাখার সম্মানিত শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে শপথ পরান এবং এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, তাদের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাবনা জেলা পশ্চিম শাখা ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ এবং গণমানুষের কল্যাণে আরও গতিশীল ভূমিকা পালন করবে।


