নিজস্ব প্রতিবেদক : ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুফতী ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আলহাজ্ব উদ্দিন এর সঞ্চালনায় শহরের নুরজাহান কনভেনশন সেন্টারে অগ্রসর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কর্মপদ্ধতি এবং কর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অগ্রসর সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ মজলিসে অংশগ্রহণকারীরা সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক বিষয়াবলির ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।


