নিজস্ব প্রতিবেদন : পাবনার আতাইকুলা থানাধীন গঙ্গারামপুর বাজার সংলগ্ন আলহাজ্ব শফিকুল ইসলাম এর রাইচ মিলে বাংলাদেশ মুজাহিদ কমিটি আতাইকুলা থানা শাখার আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি আতাইকুলা থানা ছদর মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সভপতিত্বে উক্ত মাহলিলে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে গুরুত্বপূর্ন নছীহত পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
শায়খে চরমোনাই তার বয়ানে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে দ্বীনের পথে দাওয়াত প্রদান করেন। উম্মাহর হেদায়েতের জন্য মানুষকে দ্বীনি নছীহত শুনান এবং জাহান্নামের ভয়াবহ আজাব ও জান্নাতের নিয়ামতের বিষয়েও তিনি আলোকপাত করেন।
উক্ত মাহলে এছাও বয়ান পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা জেলা ছদর মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসাইন মারুফ, মাওলানা জাকারিয়া বিন কারী তাজুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন ফরিদী প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী নাজমুল হাসান, মাওলানা রবিউল ইসলাম, আব্দুল মমিন হোসেন সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


