Google search engine
Homeপাবনাঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে গ্রাম পাহারায় গোকুলনগরবাসী

ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে গ্রাম পাহারায় গোকুলনগরবাসী

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে রাতের বেলায় মুখ ও চোখ বাঁধা এবং অস্ত্রসজ্জিত একটি সংঘবদ্ধ দলের সন্দেহজনক চলাচল দেখা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় যুবকদের সমন্বয়ে বিভিন্ন প্রবেশপথ ও অলিগলিতে পালাক্রমে পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির গতিবিধি দেখা গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানিয়েছেন, গোকুলনগর এলাকায় ডাকাত চক্রের উপস্থিতির খবর পাওয়ার পর পুলিশের টহলও বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ