নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৬ষ্ঠ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এর সভাপতিত্বে ও মুফতী মানসুর আহমাদ সাকী এর সঞ্চালনায় উক্ত জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন, ইসলামী আন্দোলন মনোনীত একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ এমপি, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, আহমাদ আব্দুল কাইউম, মাওলানা নেছার উদ্দিন দপ্তর সম্পাদক লুকমান হোসেন জাফরী, ইসলামী শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট দুর করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।
পরে আগামী ২০২৭-২৯ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন এর নতুন কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমাদ সাকী, সহ-সভাপতি আ.হ.ম আলাউদ্দিন সহ-সভাপতি এড. বায়জিদ হোসাইন ও সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব।


