ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের একটি কার্যালয়ে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


