Google search engine
Homeঅপরাধপাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২...

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার, ২ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি তলোয়ার, ২টি ছুরি এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে এসব ধারালো অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অবৈধ ধারালো অস্ত্রের ঘটনায় The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদক, অস্ত্র ও সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ