Google search engine
Homeঅপরাধকলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও ঘটনাস্থলে পুলিশ

কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও ঘটনাস্থলে পুলিশ

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ধর্ষণ ও হত্যার শিকার ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির মরদেহ উদ্ধারের সাত দিন পর আবারও ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে গোয়েন্দা পুলিশের একটি দল শিশুটির মরদেহ উদ্ধারের স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে। তদন্তসংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, শিশুটির মরদেহ উদ্ধারের সময় তার দুই পা পাওয়া যায়নি। নিখোঁজ ওই দুই পায়ের সন্ধানেই নতুন করে তল্লাশি চালানো হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় কলি। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন। ২০ সেপ্টেম্বর মামলার দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনা আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিও পালন করা হয়।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ