Google search engine
Homeঅপরাধ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার।

২২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ০১ জন আসামী কৌশল এড়িয়ে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-৩৭, তারিখ-০৪/১০/২০২৬ খ্রিঃ-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ০৪/১০/২০২৬ খ্রিঃ আনুমানিক ১৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সিলন্দা কবরস্থানপাড়া গ্রামস্থ মোছাঃ আরিফা খাতুনের বসতবাড়িতে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় ১ নং আসামীকে আটক করা হয় এবং ২ নং আসামী দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবলের সহায়তায় শালীনতা বজায় রেখে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরনের ওড়নার মধ্যে বিশেষ কায়দায় রাখা ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদের পরিচয়ঃ
১. মোছাঃ আরিফা খাতুন (৪৫), পিতা- মোঃ আলাউদ্দিন, স্বামী- মোঃ জলিল সরকার, সাং- সিলন্দা কবরস্থানপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা।
পলাতক আসামী:
২. মোঃ রাকিব (২০), পিতা- মোঃ জলিল সরকার, সাং- সিলন্দা কবরস্থানপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা ও আশেপাশের এলাকায় মাদকসেবীদের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। উল্লেখ্য, পলাতক আসামী মোঃ রাকিবের বিরুদ্ধে সাঁথিয়া থানায় পূর্বের ০২ (দুই) টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : জেলা পুলিশ, পাবনা।
আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ