Google search engine
Homeপাবনাপাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে ড্রেন পরিষ্কারের বিশেষ অভিযান শুরু করেছে পাবনা পৌরসভা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জলাবদ্ধতাপ্রবণ এলাকার ড্রেন পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, বর্ষাকালে অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনের ভেতরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ সমস্যা কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে পৌর প্রশাসক খায়রুল ইসলাম বলেন, শহরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেনগুলো সচল রাখা জরুরি। এ কাজে পৌরসভার পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল হামিদ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং জলাবদ্ধতাপ্রবণ স্থানগুলোতে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হবে। পাশাপাশি ড্রেনের আশপাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।

নগরবাসীর প্রত্যাশা, নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখা গেলে বৃষ্টির সময় শহরের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। এতে নাগরিকদের দুর্ভোগ কমার পাশাপাশি শহরের পরিবেশও পরিচ্ছন্ন থাকবে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ