অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুলবাড়িয়া ইউনিয়নের নেতৃবৃন্দ দাবি তুলেছেন যে, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা সেক্রেটারি মাওলানা আলহাজ্ব উদ্দিন সাবেক ওলামা লীগ নেতা এবং আওয়ামী লীগের সকল প্রোগ্রামে তার উপস্থিতি ছিল। এলাকায় তাকে ওলামালীগ নেতা হিসেবেই মানুষ চিনে। ৫ আগষ্টের পরে হঠাৎ সে নিজেকে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেছে এখন এই আলহাজ্ব উদ্দিন দোকান দখলের মিথ্যা কাহিনী শুনিয়ে এলাকায় জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আলহাজ উদ্দিন বলেন আমি নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া বাজারে একটি দোকান ভাড়া নিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছি এখন সেই দোকানটি অবৈধ ভাবে দখল করে জামাতের রাজনৈতিক কার্যালয় বানিয়েছে জামাত নেতৃবৃন্দ। ভুলবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামাতের সভাপতি আব্দুর রহিম ও সেক্রেটারী আনিসুর রহমান নাগরের নেতৃত্বে একদল জামাতারে ক্যাডার বাহিনী জোড় পূর্বক আমার দোকানের চাবি কেড়ে নিয়ে তাদের দলের সাইনবোর্ড টানিয়ে দেয়।
মাওলানা আলহাজ্ব উদ্দিন আরও বলেন পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামাতের এমপি হওয়ায় এমপির প্রভাব খাটিয়ে তারা দীর্ঘদিন যাবত নানা অপকর্মে লিপ্ত রয়েছে। আমি প্রশাসনের দারস্ত হলেও জামাত এমপি নাজিবুর রহমান মোমেনের প্রভাবের কারনে প্রশাসনও আমাকে কোন সহযোগিতা করছে না।


