অনলাইন ডেস্ক : আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বৈঠক করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র হস্তান্তর করেন।


