Google search engine
Homeরাজনীতিসাঁথিয়ায় ছাত্রদল–শিবির সংঘর্ষে আহত ৩, উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ

সাঁথিয়ায় ছাত্রদল–শিবির সংঘর্ষে আহত ৩, উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ


নিজস্ব প্রতিবেদক | সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়া উপজেলায় ছাত্রদলের দুই নেতা ও ইসলামী ছাত্রশিবিরের এক সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষের বিক্ষোভ ও পাল্টা অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে শিবির সমর্থক আতিক ফকির এবং সাঁথিয়া পৌর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও জিহাদ মল্লিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে তিনজনই আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও থানায় গিয়ে পাল্টা অভিযোগ ও বিচার দাবি জানান। এতে পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ছাত্রদল ও শিবির—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আহতদের বিষয়ে দুই পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ঘটনাস্থলে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ