অনলাইন ডেস্ক: পাবনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলিল হাজী রোডে ডেন্স কার্পেটিং (ডিসি) পদ্ধতিতে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ৭২ পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনের সময় তিনি বলেন পাবনার আর কোন সড়ক অবহেলিত থাকবেনা, প্রত্যেকটা সড়কেই উন্নত মানের কাজ করা হবে। বর্ষাকালে জলাবদ্ধতা যেন না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার ও বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।


